ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় ট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা লালপুরে বনলতা এক্সপ্রেসের ধা/ক্কা/য় অজ্ঞাত যুবকের মৃ/ত্যু লালপুরে অটোরিকশার ধা/ক্কা/য় বৃদ্ধের মৃত্যু আনোয়ারায় ছাত্রদলের বিরুদ্ধে কিশোরকে কু/পি/য়ে জ/খ/মে/র অভিযোগ চারঘাটে সাংসদ আবু সাইদ চাঁদকে গণসংবর্ধনা পঞ্চগড়ের জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে অনার্স কোর্স চালু লালপুরে শিক্ষিকার ছো/ড়া ডাস্টারে আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, রামেকে অ’পা’রেশন রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্যু লাল-সবুজের পতাকায় শেষ বিদায়, চলে গেলেন বীরাঙ্গনা টেপরী রাণী বাল্যবিয়ে ও যৌ/ন হ’য়রানি প্রতিরোধে পুঠিয়ায় ব্র্যাকের ওরিয়েন্টেশন সভা

পুঠিয়ায় স্কুল অ্যাসেম্বলিতে হঠাৎ অসুস্থ ৫ ছাত্রী, হাসপাতালে ভর্তি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় স্কুল অ্যাসেম্বলিতে হঠাৎ অসুস্থ ৫ ছাত্রী, হাসপাতালে ভর্তি

রাজশাহীর পুঠিয়ায় একটি স্কুলে অ্যাসেম্বলির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পাঁচ ছাত্রী। এ ঘটনায় বিদ্যালয়ে আতঙ্কের সৃষ্টি হয়।  সোমবার (১১ মে) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে সকালের অ্যাসেম্বলির সময় এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সঙ্গীত চলাকালে প্রথমে সপ্তম শ্রেণির ছাত্রী বৈশাখী খাতুন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে একই শ্রেণির আরও দুই ছাত্রী সুরাইয়া ও নাবিলা ইয়াসমিন মাইসা এবং ষষ্ঠ শ্রেণির খাদিজা আক্তার লতা ও সিদরাতুল মুনতাহাও অসুস্থ হয়ে পড়ে।

ঘটনার পরপরই শিক্ষকরা দ্রুত তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, অসুস্থ ছাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রফিকুল ইসলাম বলেন, ছাত্রীদের স্যালাইন দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছে। তিনি জানান, সকালে খালি পেটে স্কুলে এসে রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে গ্যাসজনিত সমস্যা, মাথা ঘোরা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় স্কুল অ্যাসেম্বলিতে হঠাৎ অসুস্থ ৫ ছাত্রী, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬