ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

নির্বাচনি সভা-সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহার নিষিদ্ধ

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনি সভা-সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহার নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনি কিংবা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণার কাজে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো প্রার্থী বা তাদের পক্ষে অন্য ব্যক্তি সেমিনার, সংবর্ধনা, যুবসমাবেশসহ বিভিন্ন আয়োজনের নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনি প্রচারণা চালানোর চেষ্টা করছেন।

এতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডে ভেন্যু হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে এসব প্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমন পরিস্থিতিতে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সভা বা সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনি সভা-সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহার নিষিদ্ধ

আপডেট সময় : ০৩:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬