রাণীনগরে আদর্শ কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির বিদায় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

রাণীনগরে আদর্শ কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির বিদায় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বক্তব্য–অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতি
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ী বাজারে অবস্থিত আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক-সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এসাহক আলী সরদার। সহকারী শিক্ষক জয়ন্ত কুমার রায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ সুকমল চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল-মামুন ও অভিভাবক সদস্য মো. শেখ বাবু।
শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. আব্দুস সামাদ। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের উদ্যোক্তা ও পরিচালক এনামুল হক রানা আকন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, ভেটি মাদ্রাসার সহকারী শিক্ষক জুলফিকার বারী শাহীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরিদ আলী, তানজিলা আকন্দ লাকি, নন্দিতা রানী, রামকৃষ্ণ পাল, মো. ফাহিম ইসলাম, প্রান্তোষ কুমারসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল; প্রতিটি ঘরই এক একটি স্কুল’— এ আদর্শকে সামনে রেখে স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার মান আরও উন্নত হবে। তারা আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
















