ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

কবিতার নাম “অপত্যস্নেহ”

ঈশিতা রায়
  • আপডেট সময় : ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৬০২ বার পড়া হয়েছে

Ishita roy-collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবিতার নাম “অপত্যস্নেহ”

অপত্যস্নেহ

ঈশিতা রায়
—————————————
ভীষন জানতে ইচ্ছে হতো ছোটবেলায়
আমি যখন প্রথম মা ডেকেছিলাম
আমার মা কি করেছিল?
আনন্দে কেঁদে দিয়েছিলো, নাকি বিস্ময়ে অভিভূত ছিল?
আরও জানতে ইচ্ছে হতো–
আমি যখন প্রথম পায়ের ধাপ ফেলি,
তখন কি করেছিল মা?
দূরে দুই হাত বাড়িয়ে আমার পরের ধাপ ফেলার অপেক্ষা করতো,
নাকি আমার আঙ্গুল ধরে সাহস দিতো?
কি জানি! কিন্তু একটা তো করতো হয়তো
জানার খুব ইচ্ছে থাকলেও জানাটা আর হয়ে ওঠেনি।

আজ আমি ‘মা’
অপত্যের মুখে প্রথম মা ডাক শুনে আনন্দে কেঁদেছিলাম আমি,
বুকের কোথায় জানি একটু সুখ, একটু পূর্ণতা পাচ্ছিলাম
যখন প্রথম পায়ের ধাপ ফেলছিল আমার সন্তান
আনন্দে কেঁপেছিল বুক
মনে হচ্ছিল, আমার অংশ, আমার রক্ত
পৃথিবীতে নিজের বিস্মৃতি ঘটাচ্ছে।
এখন আমার মনে হয়, মায়ের সব সন্তান যেমন এক
ঠিক তেমনি, পৃথিবীর সব ‘মা’ মায়ের ভালোবাসা
আর মায়ের অনুভূতিগুলোও এক।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিতার নাম “অপত্যস্নেহ”

আপডেট সময় : ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

কবিতার নাম “অপত্যস্নেহ”

অপত্যস্নেহ

ঈশিতা রায়
—————————————
ভীষন জানতে ইচ্ছে হতো ছোটবেলায়
আমি যখন প্রথম মা ডেকেছিলাম
আমার মা কি করেছিল?
আনন্দে কেঁদে দিয়েছিলো, নাকি বিস্ময়ে অভিভূত ছিল?
আরও জানতে ইচ্ছে হতো–
আমি যখন প্রথম পায়ের ধাপ ফেলি,
তখন কি করেছিল মা?
দূরে দুই হাত বাড়িয়ে আমার পরের ধাপ ফেলার অপেক্ষা করতো,
নাকি আমার আঙ্গুল ধরে সাহস দিতো?
কি জানি! কিন্তু একটা তো করতো হয়তো
জানার খুব ইচ্ছে থাকলেও জানাটা আর হয়ে ওঠেনি।

আজ আমি ‘মা’
অপত্যের মুখে প্রথম মা ডাক শুনে আনন্দে কেঁদেছিলাম আমি,
বুকের কোথায় জানি একটু সুখ, একটু পূর্ণতা পাচ্ছিলাম
যখন প্রথম পায়ের ধাপ ফেলছিল আমার সন্তান
আনন্দে কেঁপেছিল বুক
মনে হচ্ছিল, আমার অংশ, আমার রক্ত
পৃথিবীতে নিজের বিস্মৃতি ঘটাচ্ছে।
এখন আমার মনে হয়, মায়ের সব সন্তান যেমন এক
ঠিক তেমনি, পৃথিবীর সব ‘মা’ মায়ের ভালোবাসা
আর মায়ের অনুভূতিগুলোও এক।