আমরা জুলাই যোদ্ধা – Channel A News https://www.channelanews.com Top News Site Fri, 16 Oct 2026 10:59:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://www.channelanews.com/wp-content/uploads/2021/12/cropped-placeholder-32x32.png আমরা জুলাই যোদ্ধা – Channel A News https://www.channelanews.com 32 32 নাটোরে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন https://www.channelanews.com/archives/42809 https://www.channelanews.com/archives/42809#respond Fri, 16 Oct 2026 10:59:49 +0000 https://www.channelanews.com/?p=42809 নাটোরে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নাটোর প্রতিনিধিঃ
‘আমরা জুলাই যোদ্ধা’র নাটোর জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কমিটিতে আব্দুল্লাহ আল বাকী (মিঠু) আহ্বায়ক এবং মো. রইছ উদ্দিন রাফি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সাইদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সাতজনকে যুগ্ম আহ্বায়ক, সামিউল ইসলাম সাফিকে যুগ্ম সদস্যসচিব এবং মোহন আলীকে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে চারজনকে উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলী হলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

নতুন এই কমিটির মাধ্যমে নাটোর জেলায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।

]]>
https://www.channelanews.com/archives/42809/feed 0