কলেজ ক্যাম্পাসে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা!
রাজশাহী প্রতিনিধিঃ
কলেজ ক্যাম্পাসে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা! রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে এক যুবক নিজের শারীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই যুবকের নাম মো. সাইফুর রহমান রাফি (২৭)।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাফি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়েছে।
ডা. আফরোজা আরও বলেন, রাফি মানসিক রোগে ভুগছেন মর্মে পরিবারের লোকজন জানিয়েছেন। তার মা এই হাসপাতালের ডেইলি লেবার হিসেবে কাজ করেন। রাফির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা ঝুঁকিপূর্ণ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.