কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ফুট অজগর সাপ অবমুক্ত!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ফুট অজগর সাপ অবমুক্ত! রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় উদ্যানের গভীর অরণ্যে সোমবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে প্রায় ১২ ফুট ৭ ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।যার ওজন ১৫ কেজি।
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক মোঃ রেজাউল করিম মোল্লার উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা অজগরটি গভীর অরণ্যে অবমুক্ত করেন। এসময় কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে অজগর সাপটি গত রোববার (২০ নভেম্বর) রাঙ্গামাটি জেলার টিটিসি প্রাঙ্গন থেকে উদ্ধার করা হয়েছে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.