লালপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত-৩!
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
লালপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত-৩! নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর সড়কে লালপুর ইউনিয়নের ডেবড় পাড়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বিরোপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), শহিদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (৩০) এবং সোহাগ হোসেনের ৪ বছর বয়সী শিশু সন্তান ইভান।
স্থানীয়রা জানান, পারিবারিক কাজের জন্য মোটর সাইকেল চালিয়ে লালপুর থেকে গোপালপুর বাজারে যাচ্ছিলেন তারা। পথে ডেবড় পাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা জি এম ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোহাগ হোসেন ও তার শিশু সন্তান ইভান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশকে সংবাদ দেয় এবং আহত অবস্থায় শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এর সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় বাসের চালক ও তার সহযোগী। বর্তমানে মরদেহ তিনটি লালপুর থানায় রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.