রাণীনগরে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরন
শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরন।নওগাঁর কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩অর্থ বছরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, মসুর, চিনাবাদাম, পেয়াজ ও সূর্যমুখী ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরনগুলো বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু প্রমুখ।
এসময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৩হাজার ৬শত ৩০জন কৃষককে এই কৃষি প্রণোদনার আওতায় ১কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.