নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁঃ
নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। নওগাঁয় জাতীয় স্যনিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁ যৌথভাবে এই কর্সূচীর আয়োজন করে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১ টায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে "বর্জয়ের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যনিটেশন" শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়।নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। নওগাঁয় জাতীয় স্যনিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁ যৌথভাবে এই কর্সূচীর আয়োজন করে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১ টায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে "বর্জয়ের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যনিটেশন" শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
আলোচনা সভায় অন্যানের মধ্যেবক্তব্য রাখেন জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।
শুরুতেই হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন ব্র্যাক প্রতিনিধি ইশতিয়াক হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, জেলা শিক্ষা মো: লুৎফর রহমানসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.