রানীশংকৈলে আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস পালিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন এবং ইএসডিও প্রেমদীপ প্রকল্পের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিত সাহা, কেন্দ্রীয় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ অফিসের অফিস সহকারী শাহনেওয়াজ ও সাংবাদিকবৃন্দ্ব সহ শতাধিক শিক্ষার্থী।আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা বিদ্যালয়ের মাঠে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দূযোর্গের সময় সাধারণ মানুষের করণীয় কি, সে বিষয়ে প্রদর্শনী করে দেখানো হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.