
ফজলুর রহমান, (নিজস্ব প্রতিনিধি) বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগোষ্ঠীদের মাঝে বসতবাড়ি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের জিমনেসিয়ামে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর-১ আসনের (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন।
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার আওতায় প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩০ জন শিক্ষার্থীকে দুই হাজার ৪০০ টাকা করে, মাধ্যমিকের ১০ জনকে ছয় হাজার টাকা করে এবং পাঁচজনকে পাঁচটি বাইসাইকেল প্রদান এবং প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল হতে ১৭ জন অসুস্থদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।
এ সময় আরশাদ আলীর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.