মহাদেবপুরে মাতৃত্বকালীন ও আয়বর্ধক কর্মসূচীর চেক বিতরণ
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে মাতৃত্বকালীন ও আয়বর্ধক কর্মসূচীর চেক বিতরণ। নওগাঁর মহাদেবপুরে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান ও মহিলাদের আয়বর্ধক কর্মসূচীর প্রশিক্ষণার্থীদের মাঝে ১৮ লক্ষ ৬৭ হাজার ২০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম নুরাণী আলাল, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এ সময় ফ্যাশান ডিজাইন, ভার্মি কম্পোস্ট, মাশরুম ও মৌচাষ প্রকল্পের আওতায় ১২ হাজার
টাকা করে ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২ লক্ষ টাকার চেক এবং মাতৃত্বকালীন ভাতার ৬ মাসের ৪৮০০ টাকা করে ১৩৯ জন দরিদ্র মায়েদের ৬ লক্ষ ৬৭ হাজার ২০০ টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.