মহাদেবপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁর মহাদেবপুরে সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবীদ,বীর মুক্তিযোদ্ধা, এনজিওকর্মী, ব্যবসায়ী ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।
সভায় উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি,মহসিন আলী,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল,প্রভাষক মনিরুজ্জামান মনি, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, বরুন মজুমদার, এম সাখাওয়াত হোসেন, কিউ এম সাঈদ টিটো, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু,এনজিও প্রতিনিধি দিপঙ্কর লাকড়া,ব্যবসায়ী প্রতিনিধি মনিরুল হক মনি প্রমুখ।
এছাড়া এ সময় সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, আমিনুর রহমান খোকন, আইনুল ইসলাম, মেহেদি হাসান ও মাহবুব আলম উপস্হিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.