গুরুদাসপুরে ভুয়া অডিট অফিসারসহ ৩জন আটক!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে ভুয়া অডিট অফিসারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুরুদাসপুর পৌরসভা কার্যালয় থেকে ওই ভুয়া অডিট টিমকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নাটোরের লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এসএম ইউনুস আলী (৫৩), তার সহকারী একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মোঃ সুমন আলী (৩২) ও রাজশাহী নওহাটার বাঘসারা গ্রামের মো. জাফর আলীর ছেলে (চালক) শামীম পারভেজ রবি (৩২)। এসময় তাদের ব্যবহৃত ১টি (ঢাকা মেট্রো-গ ৩২-২২৫৩) প্রাইভেট কার থানায় জব্দ করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক বলেন, ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই তিনজন গুরুদাসপুর পৌরসভায় অডিট করেন। অডিটে আসার পর থেকেই তাদের আচার-আচারণ ও ব্যবহার ছিল সন্দেহজনক। পরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুরুদাসপুর পৌরসভায় কোন অডিট টিম পাঠানো হয়নি। পরে এ বিষযে মেয়র শাহনেওয়াজ আলীর মাধ্যমে থানায় খবর দিলে তাদের আটক করে গুরুদাসপুর থানা পুলিশ।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, অডিট কর্মকর্তাদের আচার-আচারণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ভুয়া অডিট অফিসার বলে তারা স্বীকার করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ভুয়া অডিট অফিসারসহ ৩জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.