ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুঠিয়া পৌরসভার মেয়র!
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুঠিয়া পৌরসভার মেয়র। রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে বরগুনা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
পুলিশ জানা গেছে, কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার পর থেকে পৌর মেয়র আল মামুন খান পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে বরগুনা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাজশাহী কলেজের ঐ শিক্ষার্থী এজাহারে জানিয়েছেন, গত বছর স্বামীর সাথে বনিবনা না হলে তিনি তালাকের জন্য মেয়রের সাথে দেখা করেন। সেই সুত্র ধরে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভনে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করেন।
মামলা দায়ের পর পুলিশ ভুক্তভোগিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিছেন।
উল্লেখ্য, গত বছরের শুরুতে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। সেই মামলা নিষ্পত্তি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা সঠিক বিচার দাবি করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.