রাজশাহীতে দিনে বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, রাতে গরুচুরি!
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীতে দিনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, রাতে গরুচুরি! রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুইটি চোরাই গরু উদ্ধার করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রাজশাহী নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগানের আজাহার আলীর স্ত্রী বিলকিস বেগম (৪৫) ও ডিঙ্গাডোবা নিমতলা মোড়ের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুম আলী (৩৫)। নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালানো হয়। এরপর মধ্যে রাত দেড়টার দিকে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি গরু ও একটি বাছুরসহ দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেছেন। ওই মহিলা দিনে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করত। তার দেওয়া তথ্য অনুযায়ী চক্রের অন্য সদস্যরা চুরি করত।
ওসি আরও বলেন, শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গরুগুলোর রাখার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে গরুর সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে গরু দুইটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.