সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যাবসায়ীর জরিমানা!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যাবসায়ীর ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা সদরের ঔষধের দোকান গুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় হাসপাতাল গেটে অবস্থিত সাদিয়া ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দোকানদারেরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, এধরণের অভিযান অব্যহত থাকবে। এছাড়াও রাতে জরুরি রোগীর জন্য যাতে দোকান খুলে রাখা যায় এবিষয় নিয়ে ঔষধ দোকানদার মালিক ও প্রতিনিধির সাথে কথা বলা হবে তিনি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.