পদ্মা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু!
এম এম মামুন, রাজশাহী:
পদ্মা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু! রাজশাহীতে বন্ধুদের নিয়ে পদ্মা নদীর তীরে ফুটবল খেলতে গিয়ে এরফান (১৬) নামের এক শিক্ষার্থী নদীতে ডুবে নিখোঁজের পর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা। সে বিনোদপুর এলাকার বাসিন্দা ও নগরীর একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।
দমকল বাহিনীর দেয়া তথ্য মতে, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে নদী তীরে ফুটবল খেলতে যায় এরফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে বল তুলতে যায় সে। এরপর সে আর তীরে ফিরে আসতে পারে না।
স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে এরফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মোঃ বারির দেয়া তথ্য মতে, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় এরফান। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় এরফান। এরপর সে আর তীরে ফিরে আসতে পারে না। স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে এরফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.