গুরুদাসপুরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার!
গুরুদাসপু্র (নাটোর) প্রতিনিধিঃ
গুরুদাসপুরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার! নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে আব্দুল মজিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তি উজ্জল বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
গুরুদাসপুর সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জামিল আক্তার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টায় স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি উজ্জল হোসেন পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। প্রাথমিক ভাবে জানা গেছে ওই ব্যক্তির মৃগী রোগে আক্রান্ত ছিলো। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.