আত্রাই-রাণীনগরে তিন সার ডিলারের ৬০ হাজার টাকা জরিমানা!
নওগাঁ প্রতিনিধি:
আত্রাই-রাণীনগরে তিন সার ডিলারের ৬০ হাজার টাকা জরিমানা! নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনজন সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারম্নল ইসলাম ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন নিজ নিজ উপজেলায় এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারম্নল ইসলাম বলেন,কৃষকদের নিকট ন্যায্য দামের চাইতে বেশি দামে সার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার জাত আমরম্নল বাজারে অভিযান পরিচালনা করা হয়।এসময় ওই বাজারের মেসার্স সুমি ইন্টারপ্রাইজের মালিক সার ডিলার সাইফুল ইসলামকে ৫০ হাজার এবং একই বাজারের সার ডিলার মেসার্স নজরম্নল ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে সার ডিলার সুধির কুমার রায়কে কৃষি বিপনন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.