সিংড়ায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধুর মৃত্যু!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মোটরসাইকেল থেকে পড়ে আয়েশা বেগস (৪৮) নামে এক গৃহবধু নিহত হয়। শুক্রবার (১৯ আগষ্ট) রাত ৮টার দিকে সিংড়া-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা উপজেলার পিপুলশন গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যার আগে পিপুলসন গ্রামের আয়েশা বেগম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে উপজেলার কলম গ্রামে আত্মীয়র বাড়ীতে দাওয়াত খেয়ে সিংড়া হয়ে বাড়ীতে ফিরছিলেন। এ সময় বিনগ্রাম নামক স্থানে পৌঁছালে আয়েশা মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.