রাণীনগরে মাদক সেবির ৬মাসের সাজা!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে মাদক সেবির ৬মাসের সাজা! নওগাঁর রাণীনগরে হাসিবুল ইসলাম (২৪) নামে এক মাদক সেবিকে ৬মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই সাজা প্রদান করেন। হাসিবুল উপজেলার বড়বড়িয়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, সাজাপ্রাপ্ত হাসিবুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে পরিবারের লোকজনদের বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিল। অতিষ্ট বাবা-মা'র এমন অভিযোগের প্রেক্ষিতে থানাপুলিশ হাসিবুলকে বাড়ী থেকে তুলে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এসময় বাবা-মা'র স্বাক্ষ এবং হাসিবুলের সীকারোক্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.