সাভারে উদ্ধার হওয়া চার স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর!
এম এম মামুন, নিউজ ডেস্ক:
সাভারে উদ্ধার হওয়া চার স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর! রাজশাহী নগরী থেকে পাচারের হাত থেকে সাভারে উদ্ধার হওয়া সেই ৪ স্কুলছাত্রী ব্লাস্টের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালত ওই চার স্কুলছাত্রীকে বেসরকারি আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্টের) কাছে দেয়। পরে ব্লাস্টের রাজশাহী ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেন।
ব্লাস্টের রাজশাহী ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম জানান, পাচারের হাত থেকে উদ্ধার হওয়ার পর তারা আদালতের নির্দেশের নিরাপদ হেফাজত কেন্দ্রে ছিল। এরপর ব্লাস্টের আইনি সহায়তার মাধ্যমে আদালত থেকে তাদেরকে নিজ জিম্মায় নিয়ে আজ বুধবার (৩ আগস্ট) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ওই চার স্কুলছাত্রী নিখোঁজের তিনদিন পর ঢাকার সাভার থেকে তাদের থেকে উদ্ধার করে পুলিশ।
তারা সবাই রাজশাহী মহানগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদনী নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা সাভার থেকে রাজশাহীতে নিয়ে আসা হয় চার স্কুলছাত্রীকে। তারা স্কুলে যাওয়ার কথা বলে গত ২৬ জুলাই বাড়ি থেকে বের হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদনি জানিয়েছেন, ওই চার স্কুলছাত্রীকে চাকরি দেওয়ার নাম করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পাচারের আগেই তাদের ঢাকার সাভার থেকে উদ্ধার করতে সক্ষম হয় রাজশাহীর রাজপাড়া থানার পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন নিখোঁজ এক ছাত্রীর বাবা। নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে একজন পঞ্চম, অপর তিনজন সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.