মহাদেবপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে! সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে ব্যপক অব্যবস্থাপনা ও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত ও শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশে করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে স্হানীয় বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্দোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস এম আব্দুল হান্নান ও গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কিউ এম সাঈদ টিটো।
আরোও বক্তব্যে রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখায় যুগ্ন আহবায়ক আব্দুস সোবহান, শাহাদত হোসেন শান্ত, ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য খায়রুল ইসলাম ও চঞ্চল রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির এক নং সদস্য আতিকুর ইসলাম আতিক, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা হানিফ মন্ডল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক শাকিল ইসলাম।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক বাপ্পি কুমার মন্ডল রনি ও হিরন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা কর্মীরা উপস্হিত ছিলেন। এছাড়া বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.