রাণীনগরে জমির পানিতে পেড়েছিল কিশোরের মরদেহ!
রাণীনগরে (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে জমির পানিতে পেড়েছিল কিশোরের মরদেহ! নওগাঁর রাণীনগরে জমির পানি থেকে রতন আলী (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিশোর রতন উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
মৃত রতনের চাচাতো ভাই বেনাজুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫টা নাগাদ রতন বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে বিলকৃষ্ণপুর বাজারের দক্ষিনে একটি জমির ধারে পানিতে উপর হয়ে পরে থাকা মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। তিনি বলেন, রতন মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধি ছিলেন। হয়তো প্রাকৃতিক ডাকে সারা দিতে গিয়ে কোন কারনে পরে গিয়ে তার মৃত্যু হতে পারে। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ বেলা ১১টা নাগাদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, রতনের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.