মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩-২৯ জুলাই পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ-উপলক্ষ্যে রবিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উদ্বোধনী দিনে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এতে সভাপতিত্ব করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান স্বাগত বক্তব্যে রাখেন। আরোও বক্তব্যে রাখেন সফল মৎস্যচাষী লতিফুল বারী ও শহিদুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, নির্বাচন অফিসার নজরুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান ও ক্ষেত্র সহকারি আব্দুস ছালাম।
এছাড়া মাছ চাষে বিশেষ অবদান রাখায় ও মাটি পরীক্ষা করার জন্য লতিফুল,হাবিবুর, আব্দুল মজিদ ও মাসুদকে পুরস্কার ও উপকরণ দেয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
মৎস্য সপ্তাহের তৃতীয় দিন প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, চতুর্থ দিন অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পঞ্চম দিন চাষীদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান, পানি ও মাটি পরীক্ষা, ষষ্ঠ দিন সুফলভোগীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ এবং শেষ দিন মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.