রাণীনগরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
রাণীনগরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক! নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার ভাটকৈ বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার শফিকপুর গ্রামের মৃত মীরবক্সের ছেলে আব্দুস সালাম ধলু (৫৬) ও তার ভাই হাফিজুর রহমান (৪৮) এবং আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের সুবেশ সরকারের ছেলে ধীরু সরকার (৪০)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার গভীর রাতে উপজেলার বড়গাছা এলাকায় থানাপুলিশের টহল চলছিল। এসময় একটি সিএনজি (অটোরিক্সা) ভাটকৈ বাজার এলাকায় পৌছলে পুলিশ অটোরিক্সা থামিয়ে তল্লাশী চালায়। এসময় অটোরিক্সার যাত্রীদের তল্লাশী করে তাদের নিকট থেকে একটি বোল্ডকাটার, একটি হাসুয়া, একটি কাঁচি ও একটি লোহার চেইন জব্দ করা হয়। কর্মকর্তা আরো জানান, আকটকৃতরা ডাকাতি করার জন্য যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে পুলিশ তাদের আটক করে। এঘটনায় তাদের বিরম্নদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার (২১ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.