বাগাতিপাড়াকে জেলার প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়াকে জেলার প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা। দেশের ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের মাধ্যমে ৩০ জুন ২০২২ পর্যন্ত উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষনা দেন প্রধানমন্ত্রী।
এই ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের মাধ্যমে নাটোর জেলার প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে বাগাতিপাড়াকে ঘোষণা করা হয়।
এ উপলক্ষ্যে বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বশেষ আজকে ৫০ টি পরিবারকে পুনর্বাসনের ঘর তুলে দেন মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যা।এছাড়াও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল বলেন,উপজেলায় “ক” শ্রেণির তালিকাভুক্ত দফায় দফায় মোট ৩৮০ টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের মাধ্যমে আর কোনো ব্যাক্তি বা পরিবার না থাকায় নাটোরের প্রথম বাগাতিপাড়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.