সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হব- খাদ্যমন্ত্রী
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হব- খাদ্যমন্ত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে একটি মহল ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলেছে। আগামী জাতীয় নির্বাচনে কোন দল এলো আর কোন দল এলোনা সেটি কোন বিষয় নয়।
সঠিক সময়ে সঠিক নিয়মেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে দলটি নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র করছে যে কোন মূল্যে তাদের সেই দু:স্বপ্নকে রুখে দিতে হবে। দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী শেখ হাসিনার দুরদর্শিতা ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে জনগন পুনরায় আওয়ামী সরকার নির্বাচিত করে সংসদে পাঠাবে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলার কলমুডাঙ্গা হাইস্কুল মাঠে ৫নং পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ঈদ-পুর্নমিলনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন। পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেশের অগ্রগতি ও জনগনের উন্নয়নের স্বার্থে সকল নিবন্ধিত রাজনৈতিক দল সমূহকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহব্বান জানান।
এসময় অন্যান্যদের মাধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মাসুদ, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ ইউনিয়ন চেয়ারম্যানগন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.