রাণীনগরে আ'লীগ নেতা ইউনুস আলীর ঈদ পূর্ণমিলনী!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে আ'লীগ নেতা ইউনুস আলীর ঈদ পূর্ণমিলনী! নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অব:) ড. ইউনুস আলী প্রামানিক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছেন। বুধবার (১৩ জুলাই) দুপুরে নিজ বাসভবন উপজেলার মালশন নিলাল্মবরপুর গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বেশ কিছু নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেয়।
এসময় বক্তব্যকালে ড.ইউনুস আলী প্রামানিক আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন তিনি। সেই লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাণীনগর-আত্রাই উপজেলার জনসাধারণের সাথে মত বিনিময়, গনসংযোগ ও দলকে সুসংগঠিত করতে কাজ অব্যাহত রেখেছেন। তিনি এলাকার সর্বস্ত্মরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এসময় ড.ইউনুস আলীর ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা ইয়াকুব আলী পরিবারের পÿ থেকে সবার সার্বিক সহযোহিতা কামনা করে বক্তব্য রাখেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.