লালপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে লেঃ কর্নেল (অব) রমজান আলীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে লেঃ কর্নেল (অব) রমজান আলীর ঈদ শুভেচ্ছা বিনিময়। নাটোরে লালপুরে নিজ বাড়ীতে ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন লালপুর-বাগাতিপাড়ার জনগণের নেতা বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য লেঃ কর্নেল (অব) রমজান আলী সরকার।
ঈদের ৩য় দিন মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত রমজান আলী সরকারের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী তাদের প্রিয় নেতার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন এবং পৃথক পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি নেতা-কর্মীদের মধ্যাহ্নভোজ করান।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, দুড়দুড়িয়া ইউরিয়নের (সাবেক) চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান, নাটোর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সালাহউদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম মাষ্টার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.