ঠাকুরগাঁওয়ে তান্ত্রিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে তান্ত্রিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে প্রভাত চন্দ্র নামে এক তান্ত্রিকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার (২৩জুন) বিকালে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত প্রভাত চন্দ্র ওই ইউনিয়নের আসানগর এলাকার মৃত খগেন্দ্রনাথ বর্মণের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় ২০ হাজার টাকায় চুক্তিতে প্রভাত তান্ত্রিকের কাছে চিকিৎসা করছিলেন। এই মধ্যে কিছু দিন ঝাড়ফুক দিয়ে আরো পূজা করতে হবে বলে প্রভাত ভিকটিমকে তার বাসায় রাত যাবন করতে বলেন। সে কথা শুনে গৃহবধূ তার বাড়িতে রাত থাকেন। এই সুযোগে তান্ত্রিক প্রভাত তার স্ত্রীর সহযোগিতায় রাতভর ধর্ষণ করেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, ঝাড়ফুক ও পূজা করতে হব বলে তান্ত্রিক প্রভাত আমাকে তার বাড়িতে রাত থাকতে বললে আমার বাবা গত মঙ্গলবার তার বাড়িতে থাকার জন্য বলেন সেই রাতে ভন্ড প্রভাত তার স্ত্রীর সহায়তায় আমাকে রাতে ধর্ষণ করে এবং আমি কাউকে বললে নাকি আমার সমস্যা হবে এভাবে ভয়ভীতি দেন।
এবিষয়ে অভিযুক্ত তান্ত্রিক প্রভাতের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তান্ত্রিক প্রভাত এর বিরুদ্ধে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ করলে আমি তাকে রুহিয়া থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।
এবিষয়ে রুহিয়া থানার ওসি তদন্ত শহিদুর রহমান বলেন, ভুক্তভোগী মহিলার পিতা আনিসুর রহমান বাদী হয়ে অভিযুক্ত প্রভাত চন্দ্রকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.