সাপাহার আম বাজারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহার আম বাজারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন। নওগাঁর সাপাহার উপজেলার আম বাজার মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিত কল্পে সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন।
সোমবার (২০ জুন) সন্ধ্যায় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার (সার্কেল) বিনয় কুমার, ওসি তদন্ত আল মাহমুদ সহ উপজেলার আমচাষী সমিতির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, প্রধান অতিথি বক্তব্যে বলেন, আম মৌসুমে আমের বাজরে আমের বহনকারী ভ্যান, অটো, ট্রলি, ভটভটি পিকআপ সহ বিভিন্ন পরিবহনে করে চাষীরা আম বিক্রির জন্যে আম নিয়ে বাজারে আসে এসময় বিভিন্ন সমস্যায় পড়ে কৃষকেরা। কৃষকদের ভোগান্তি কমাতে তাদের জানমালের নিরপত্তা ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে এই পুলিশ কন্ট্রোল রুম কাজ করবে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.