'বাউয়েট'এ অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছেন- ব্রি. জে. মোস্তফা কামাল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
'বাউয়েট'এ অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছেন- ব্রি. জে. মোস্তফা কামাল! বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, 'অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে (বাউয়েট)। যাদের কাছ থেকে তোমরা পড়ালেখার ব্যাপারে নিয়মিত সহযোগিতা পাবে। ল্যাব, লাইব্রেরিসহ বিভিন্ন সুবিধাকে কাজে লাগিয়ে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মাদক ও নেশা জাতীয় দ্রব্য পরিহার করে সুন্দর ও সুশৃংখল জীবন যাপন করতে হবে তোমাদের।' নাটোরের বাগাতিপাড়ায় 'বাউয়েট'এ সামার সেমিস্টার ২০২২ এ ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম' অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
[caption id="attachment_6060" align="aligncenter" width="300"]
বাউয়েটে 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম'[/caption]
রোববার (১৯ জুন) বাউয়েট ক্যাম্পাসের স্কাইলাইট হলে এই 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহ আলম, বিজ্ঞান ও মানবিক ডিন অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম, সিইই অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল ইসলাম, আইন অনুষদের ডিন ড. মোঃ শহীদুল ইসলাম, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। এছাড়া অগ্রজ ইইই বিভাগের শিক্ষার্থী তামজীদ, নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সিই বিভাগের শিফাত এবং ব্যবসায় প্রশাসন বিভাগের আফিয়া বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানের সমন্বয়কারী গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীনের সমন্বয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাউয়েট এর বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে বরন করে নেয়।
[caption id="attachment_6061" align="aligncenter" width="300"]
বাউয়েটে নবাগত শিক্ষার্থীদের 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম'[/caption]
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, শ্রেণিকক্ষ, লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও সেবাকেন্দ্রসমূহ ঘুরিয়ে দেখানো এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.