রাজশাহীতে স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করায় যুবককে খুন; হত্যাকারী আটক!
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করায় যুবককে খুন; হত্যাকারী আটক! রাজশাহী নগরীতে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার জের ধরে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। রোববার (১৯ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন নওপাড়া (মাস্টাপাড়া) এলাকায় নিহত যুুবকের ভাড়া বাড়ির পাশে খুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টিটন আলী (৪০) নামের এক যুবককে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। নিহত যুবকের নাম আব্দুর রহমান মকুল (৪৫)। সে পবা উপজেলার বড়গাছি গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহত মুকুল শাহমুখদুম থানাধীন মাস্টার পাড়া এলাকায় আনার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। নিহত মুকুলের ভাড়া বাসার পাশেই অভিযুক্ত ব্যক্তি মহানগরীর সাধুর মোড় রাণীনগর এলাকার আব্দুল লতিফের ছেলে টিটন আলী তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকে উঠে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় শাহমখদুম থানার টহল পুলিশ টিম ধাওয়া দিয়ে অভিযুক্ত টিটনকে আটক করে। তবে টিটন মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিহত মুকুল তার ভাড়া বাসা থেকে বের হন। আগে থেকেই ওঁৎ পেতে থাকা টিটন তাকে দেখামাত্র ছুরিকাঘাত করে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুকুলকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ‘কিছুদিন আগে নিহত মুকুল অভিযুক্ত টিটনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এই রাগে-ক্ষোভে টিটন তাকে ছুরিকাঘাত করে। পরে আমার টহল পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হন। নিহত মুকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.