কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিমান; সাড়ে ছয় লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল জব্দ!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিমান; সাড়ে ছয় লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল জব্দ! কাপ্তাই হ্রদে নিষিদ্ধ মৌসুমে মাছ শিকার বন্ধে অভিযানে নেমেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর হতে বিকাল পর্যন্ত হ্রদে অভিযান পরিচালনাকালে মশারী জাল, কারেন্ট জালসহ প্রায় সাড়ে ছয় লক্ষাধিক মিটার নিষিদ্ধ পাতানো জাল উদ্ধার করা হয়। এসময় মাছের চাই ও তিনটি ঝাঁকও ভেঙ্গে অপসারণ করা হয়। অভিযানে কাউকে আটক করা হয়নি। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারকারীরা পালিয়ে যায়।
কাপ্তাই হ্রদের আসামবস্তি, বরাদম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুৃঁইয়া অভিযানের নেতৃত্ব দেন।
হ্রদে তিনঘন্টাব্যাপী অভিযান চলাকালে রাঙ্গামাটি সদর ও কাপ্তাই থানার সীমান্তবর্তী আসামবস্তি, বড়দাম প্রভৃতি এলাকা হতে অবৈধভাবে পাতানো ও ব্যবহৃত ৩ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১ লক্ষ ৮০ হাজার মিটার মশারী জাল, ৯০ হাজার মিটার সুতার জাল, ৭০ হাজার চরঘেরা জাল, মাছের চাই ১৮০ টি এবং ০৩টি বৃহৎ আকারের মাছের ঝোপ ও ঝাঁক ভেঙ্গে অপসারণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.