সিংড়ায় জাল টাকাসহ যুবক গ্রেফতার
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জাল টাকাসহ আমিনুল হক ওরফে মিঠু (২৬) নামে এক যুবককে গেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত মিঠু নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালিকুড়ি এলাকার রেজাউল হকের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিংড়া উপজেলার ছাতারবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই যুবকের দেহ তল্লাশি করে বাংলাদেশি জাল ১ হাজার টাকার ১৫টি নোট উদ্ধার করা হয়। এসময় ওই যুবককে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.