সিংড়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষন; যুবক আটক!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষন; যুবক আটক! নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ সুমন আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুন) রাতে সিংড়া থানায় ভূক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে এ মামলা করেন। সিংড়া থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সুত্রে জানাযায়, সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুমন আলী (২৫) স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সম্প্রতি ওই স্কুলছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে এতে সুমন অস্বীকৃতি জানায়। বিষয়টি পরিবারকে জানালে বুধবার রাতে মামলা করেন ভূক্তভোগীর বাবা। মামলা নং ০১।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল রানা বলেন, ভূক্তভোগী স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন সুমন আলী। এমন অভিযোগে মামলা দায়ের হলে আসামীকে গ্রেফতার করা হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.