গুরুদাসপুরে ভ্যান চালক হত্যার আসামী পুলিশের জালে আটক;
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
গুরুদাসপুরে ভ্যান চালক হত্যার আসামী পুলিশের জালে আটক; প্রবাসীর সঙ্গে স্ত্রীর প্রেম আর বন্ধকী জমির টাকার জন্য খুন হয় ভ্যান চালক আব্দুর রহীম! গত ২৪ মে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভুট্রা ক্ষেতে নিয়ে এভাবেই হত্যা করা হয় এই এলাকার সোনা মিয়ার ছেলে আব্দুর রহীমকে।
স্ত্রীর সাথে প্রবাসী রায়হানের প্রেম ও বন্ধকী জমির টাকাই জীবনের কাল হয়ে দাড়ায় আব্দুর রহীমের। আর বিদেশে থেকে হত্যার নীল নকশা করে পরকিয়া প্রেমিক রায়হান। খুনের পরামর্শ দেয় চাচাতো ভাই হান্নান ও নিজের ছেলে লিটনকে। তারা আবার ১০ হাজার টাকায় ভাড়াটিয়া খুনিকে ঠিক করে।
মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় গুরুদাসপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে নাজিরপুরের ভুট্রা ক্ষেতে আব্দুর রহীম হত্যার রহস্য উন্মোচন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জামিল আকতার, সিংড়া সার্কেল। তিনি বলেন, পরকীয়া প্রেমসহ জমি বন্ধকের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মোটর সাইকেলের ক্লাসের তার দ্বারা শ্বাসরোধ করে হত্যা করা হয় আব্দুর রহীমকে। আসামী বিপ্লবের স্বীকার্ক্তোী মূলক জবানবন্ধিতে এ ঘটনা জানাযায়।
হত্যার রহস্য উম্মোচনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএমবার এর নির্দেশনা ও তত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জামিল আক্তারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে আসামীদের সনাক্ত করা হয়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন এবং মামলার তদন্ত কর্মকর্তা এস এই মোঃ আকরামুজ্জামানের সমন্বয়ে পৃথক ৩ টি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুনের ৭ দিনের মধ্যেই হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভাড়াটিয়া খুনি বিপ্লব, হান্নান সরকার ও লিটন সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, গত ২৪ মে উপজেলার নাজিরপুরে ভুট্রার ক্ষেতে খুন হন এই এলাকার বাসিন্দা আব্দুর রহীম (৪৫)। ২৫ মে গুরুদাসপুর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাশ উদ্ধার করেন। এ বিষয় আব্দুর রহীমের ভাই আব্দুর রহমান গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।#
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.