রাজশাহীতে ‘দিশা’ সংস্থার উদ্যোগে স্কুলে স্কুলে ভ্রাম্যমাণ বইমেলা
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ‘দিশা’ সংস্থার উদ্যোগে স্কুলে স্কুলে ভ্রাম্যমাণ বইমেলা। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ বইমেলা শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দিশা’ পরিচালিত সামাজিক উদ্যোগ আলোঘর কার্যক্রম।
আলোঘরের উদ্যোগে দেশব্যাপী বইমেলা আয়োজনের অংশ হিসেবে সোমবার রাজশাহীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ ইব্রাহীম হোসেন মেলা ঘুরে দেখেন।
উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা মেলা থেকে বই সংগ্রহ করেন।
মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে রাজশাহীর বিদ্যা স্কুল অ্যান্ড কলেজ, শিমুল মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, গ্রীণফিল্ড স্কুল, শাহীন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বইমেলা অনুষ্ঠিত হবে।
আলোঘর প্রকাশনার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য আমাদের এই উদ্যোগ। মেলায় আলোঘর প্রকাশনাসহ দেশের অন্যান্য প্রকাশনার বইও রাখা হয়েছে।’
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.