রাজস্থলীতে দুই লাখ টাকার কাঠ ও মিনি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাজস্থলীতে দুই লাখ টাকার কাঠ ও মিনি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই লাখ টাকার আকাশ মনি (গোল) কাঠসহ মিনি ট্রাক জব্দ করেছে।
কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিনায়কের নির্দেশনায় বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে শনিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ১৩৩ ফুট আকাশ মনি গোল কাঠসহ চট্টমেট্রো-১১৩৪৪৩ নাম্বারের একটো মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ধলিয়া মুসলিম পাড়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো পরিবহন জন্য প্রস্তুতকালে গোপন সংবাদের ভিত্তিতে আকাশ মনি গোল কাঠসহ চট্টমেট্রো-১১৩৪৪৩ নাম্বারের মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। এ দিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য ২লক্ষ টাকা হবে বলে জানা গেছে।
কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত বাঙ্গালহালিয়া ষ্টেশন কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে। আটককৃত কাঠ ও চট্টমেট্রো-১১৩৪৪৩ নাম্বারের একটি মিনি ট্রাকটি সেনাবাহিনীর উপস্থিতিতে বাঙ্গালহালিয়া ষ্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে ও আটককৃত কাঠ ব্যবসায়ির বিরুদ্ধে বন মামলা দায়ের প্রস্তুুতি চলছে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।
এদিকে দীর্ঘ দিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ব্যবসায়ীরা রাজস্থলীর তাইতংপাড়া, বড়ইতলা, হাজীপাড়া, তালুকদার পাড়াসহ বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করে ইসলামপুর জামতালা হয়ে, টেংখালী, শফিপুর উপরে মাদ্রাসা রোড হয়ে রমতিয়া পাড়া সড়ক দিয়ে দৈনিক লক্ষ লক্ষ টাকার মুল্যবান সেগুনের গোল কাঠ সহ বিভিন্ন প্রজাতির রদ্দা প্রাচার করে আসছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.