রাণীনগরে ঝরে ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলো পেলো ২০কেজি করে চাল
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে ঝরে ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলো পেলো ২০কেজি করে চাল। নওগাঁর রাণীনগরে ঝরে ক্ষতিগ্রস্ত সেই পরিবার গুলোর মাঝে ২০ কেজি করে ২০০পরিবারে মোট চার হাজার কেজি চাল দেয়া হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বৃহস্পতিবার (২৬ মে) বিকেল তিনটা নাগাদ পারইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ করা হয়। পারইল ইউনিয়নে চাল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্ত্মবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান, মেম্বার সখিন উদ্দীন ও গোলাম মোস্ত্মফাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে প্রতি পরিবারে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ঘরের টিন ও আর্থিক সহায়তার চাহিদা উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।
উলেখ্য, গত ১৯ মে রাতে প্রচন্ড ঝরে উপজেলার পারইল ইউনিয়নের হারাইল, সংকরপুর ও কামতা এবং বড়গাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই শতাধীক বাড়ী-ঘর লন্ড ভন্ড হয়ে যায়। এছাড়া কয়েকটি মাটির বাড়ী ঘর সম্পন্ন বিধস্ত হয়ে যায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.