সাপাহারে আর্ন্ততিক জীববৈচিত্র দিবস উৎযাপন
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে আর্ন্ততিক জীববৈচিত্র দিবস উৎযাপন।
নওগাঁর সাপাহারে জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে রোববার বিকেলে মধইল বাজারে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তাগণ জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে, সংরক্ষণের জন্য সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জবই বিল সহ উপজেলার জীববৈচিত্র সংরক্ষণে কাজ করতে অঙ্গীকার হন। সভাপতি সোহানুর রহমান সবুজ তার স্বাগত বক্তব্যে মাননীয় খাদ্য মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার কে জবই বিলের জীববৈচিত্র, সংরক্ষণের কাজে সহযোগিতা করতে কৃতজ্ঞতা জ্ঞাপণ করেণ ও বিলটিতে দেশের জীববৈচিত্র সংরক্ষিত ও পর্যটন সমৃদ্ধ করার দাবি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা জাহিদুর রহমান, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জান টিটু,আইহাই ইউনিয়ন আওয়ামী লীগ জনাব সাদেকুল রহমান, সাধারণ সম্পাদক মোকতার হোসেন, ডা. মোজাম্মেল হক, খায়রুল ইসলাম, শাহরিয়ার রাসেল, সমাজসেবী মনিরুল ইসলাম, মৎস্য জীবি প্রতিনিধি মমতাজ আলী।
অনুষ্ঠানে সহযোগিতা করেছেন বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন ও বন বিভাগ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.