৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভ্যান চালক গ্রেফতার!
নাটোর প্রতিনিধিঃ
৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভ্যান চালক গ্রেফতার! নাটোরের সিংড়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মমিন (৪০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়।
সিংড়া থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, গত বুধবার শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে ভ্যানচালক আব্দুল মমিন। পরে স্থানীয়রা দেখতে পেলে ওই ভ্যানচালক পালিয়ে যায়। এ বিষয়ে শিশুটির পিতা সিংড়া থানায় মামলা করলে শনিবার রাতে তাকে আটক করা হয়। ইতোমধ্যে শিশুটির মেডিকেল পরিক্ষা করানো হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বুধবার পৌর এলাকার মহেশচন্দ্রপুর গ্রামে আমের প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুল মমিন নামের এক ভ্যানচালক। শনিবার আসামীকে গ্রেফতার করে আজ রোববার (২২ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.