ভাইকে হত্যার দায়ে ভাইয়ের ৭ বছরের জেল সাথে জরিমানা!
নাটোর প্রতিনিধিঃ
ভাইকে হত্যার দায়ে ভাইয়ের ৭ বছরের জেল সাথে জরিমানা! নাটোরে ছোট ভাই জনি শেখ কে হত্যার দায়ে বড় ভাই জাহাঙ্গীর শেখকে ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এই রায় ঘোষণা করা হয়। মামলার অপর আসামি জাহাঙ্গীর শেখের স্ত্রী বিলকিস বেগম কে বেকসুর খালাস দিয়েছে আদালত।
উল্লেখ্য ২০১৭ সালে ৭ জানুয়ারী পারিবারিক কলহের জেরে বড় ভাই জাহাঙ্গীর শেখ ছোট ভাই জনি শেখকে মারপিট করে। এতে গুরুতর আহত হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। পরের দিন ৮ জানুয়ারী নিহতের স্ত্রী পলি বেগম নাটোর সদর থানায় জাহাঙ্গীর শেখ এবং তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচ বছরের শুনানি শেষে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.