সড়ক দুর্ঘটনায় স্ত্রী-মেয়ের পর স্বামীর মৃত্যু; মোট মৃত্যু-৪
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
সড়ক দুর্ঘটনায় স্ত্রী-মেয়ের পর স্বামীর মৃত্যু; মোট মৃত্যু-৪। রাজশাহীর পবা উপজেলার নওহাটার মদনহাটি এলকায় দুই মোটার সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টর চাপায় চারজন নিহত হয়েছে।
রোববার (১৫ মে) বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন মারা যান। এর আগে তার স্ত্রী ও চার বছরের শিশু কন্যা মারা যান। এ ঘটনায় আব্দুল মান্নান নামের আরেকজন মারা যান।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে দুই মোটার সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টর চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। বিকেলে তিনিও মারা যান।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আক্তার হোসেন (৩৫), তার স্ত্রী বিথি খাতুন (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নত (৪)।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মদনহাটি এলাকায় আমান কোল্ড স্টোরের সামনে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজশাহী থেকে মান্দার দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, আরেকটি মোটরসাইকেলে আক্তার হোসেন ও তার স্ত্রী বিধি খাতুন এবং শিশু কন্যা সন্তান মরিয়ম ছিলেন। এদের মধ্যে মরিয়ম ঘটনাস্থলে এবং বিথিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর আক্তার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। তারা তিনজন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিয়ামতপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন।
নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.