রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি রনি আহম্মদ (২৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মে) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার তেরখাদিয়া এলাকায় একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থল থেকে আসামি রনিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.