আন্তর্জাতিক নার্সেস দিবস রাঙামাটিতে নানা কর্মসূচিতে পালিত
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নার্সেস দিবস রাঙামাটিতে নানা কর্মসূচিতে পালিত। “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই-বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নাসিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষন করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাঙামাটিতে আর্ন্তজাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্য বৃহস্পতিবার সকালে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বনাপ), রাঙামাটি জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় রাঙামাটি জেলারেল হাসপাতাল প্রঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রঙ্গণে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে নার্সরা বিভিন্ন ব্যানার -ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
রাঙামাটি সিভিল সার্জন ড, বিপাশ খীসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) সভাপতি শুভ্রা রানী বড়য়া ও সাধারণ সম্পাদক মিটু তালুকদার। এর আগে কেক কেটে নার্সেস দিবসের সূচনা করেন প্রধার অতিথি
রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.