ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার। রাজশাহীর পুঠিয়ার ছাত্রলীগ নেতা মাজেদুর রহমান নয়নকে (২৮) হত্যাচেষ্টার মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) সকালে বেলপুকুর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, গত রোববার রাতে বেলপুকুর বাজারে ছাত্রলীগ নেতা মাজেদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। তাকে হাতুড়িপেটার পাশাপাশি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ নিয়ে যুবলীগ নেতা সুমনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন মাজেদুর। এ মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের শনাক্ত করার কাজ চলছে।
মাজেদুর ও সুমনের বাড়ি পুঠিয়ার মোল্লাজামিরা গ্রামে। সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। সম্প্রতি এক নারীর সঙ্গে সুমনের অশ্লীল ভিডিও ফাঁস হয়। পরে ওই নারী মামলা করলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। যুবলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়নি। সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। ছাত্রলীগ নেতা মাজেদুর রহমান ভোটে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। রোববার রাতে ফেসবুকে করা এক মন্তব্যের জেরে সুমনের নেতৃত্বে মাজেদুরের ওপর হামলা করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.